শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ পড়া হয়েছে

বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সভাপতি রাসেল আজাদ বিদ্যুত।

বিজয়ের মাস ডিসেম্বরে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-র ২৩তম আসরে শফিক রেহমানের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শফিক রেহমানের পাশাপাশি পুরস্কার পাচ্ছেন ২০২৩ সালে বিনোদনের বিভিন্ন মাধ্যমে আলো ছড়ানো তারকারা। আগামী ২৮ ডিসেম্বর ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপক ছাড়াও একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা কাজেও জড়িত ছিলেন তিনি। ক্যারিয়ারে কাজ করেছেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও। তবে দর্শক মহলে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024