শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনসিসি ব্যাংক ও জেনারেল ফার্মার মধ্যে পেরোল ব্যাংকিং সেবা চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ পড়া হয়েছে

এনসিসি ব্যাংক পিএলসি সম্প্রতি জেনারেল ফার্মাসিটিউক্যাল লিমিটেডের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত পেরোল ব্যাংকিং বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে জেনারেল ফার্মার সকল কর্মকর্তা ও কর্মচারীরা এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিংয়ের আওতায় দেশব্যাপী বিস্তৃত যেকোনো শাখা ও উপ-শাখার মাধ্যমে দ্রুততার সাথে নগদ লেনদেন ও বিশেষ আর্থিক সেবা পাবেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং জেনারেল ফার্মার পরিচালক রাফিদুল হক ও সাকিবুল হকের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম এবং জেনারেল ফার্মার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোঃ শাহীন হাসান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময়, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক- মোঃ রাফাত উল্লা খান, মোঃ জাকির আনাম, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও শ্যামলী শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দীন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং জেনারেল ফার্মার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলাউদ্দিন সিদ্দীকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024