শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুলিশকে ছিনতাই শূন্যের কোটায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ পড়া হয়েছে

টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় আনতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

অন্যদিকে আসন্ন দিবসগুলো ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (১৫ ডিসেম্বর) বিকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দুই উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত শেষ রাতেই ছিনতাইটা হয়। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, সে চেষ্টা করতে হবে।

তিনি জানান, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি তাবলিগ জামাতের ইজতেমা নিয়েও আলোচনা হয়েছে।

ইজতেমা আগেরবার যেভাবে অনুষ্ঠিত হয়েছে, এবারও সেভাবেই হবে- উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর যারা আত্মগোপনে আছে, যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে এবং যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024