শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করলো সিম্পলট্রি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ পড়া হয়েছে

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সঙ্গে চুক্তি সই করেছে শীর্ষস্থানীয় রিয়েলস্টেট ডেভলপার কোম্পানি স্পেসজিরো লিমিটেডের ব্র‌্যান্ড সিম্পলট্রি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

স্পেসজিরোর লক্ষ্য নতুন নতুন উদ্ভাবন ও পরিবেশবান্ধব টেকসই নির্মাণের মাধ্যমে সমাজে অবদান রাখা।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেসজিরো এ আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাদের জীবনধারার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। পাশাপাশি, স্পেসজিরোর মাধ্যমে রেফার করা ব্যক্তিরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন। গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে সিম্পলট্রি’র মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন ব্যাংকের প্রতিশ্রুতি প্রতিফলন।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং স্পেসজিরোর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট গাজী জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস এবং স্পেসজিরোর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ারস মেসবাহ উদ্দিন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024