শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সামিট পাওয়ারের সব প্ল্যান্টের উৎপাদন বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বলানি ও বিদ্যুৎ খাতে সামিট পাওয়ার লিমিটেডের সব পাওয়ার প্ল‌্যান্টের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু প্ল‌্যান্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আর কিছু প্ল‌্যান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সামিট পাওয়ারের ৫টি পাওয়ার প্লান্ট রয়েছে। এর মধ্যে আশুলিয়ার ১১ মেগাওয়াট, মাধবদীর ১১ মেগাওয়াট ও চান্দিনার ১১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে।

জঙ্গলিয়া ৩৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ জুন। এ প্লান্টের সঙ্গে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তি নবায়ন না করায় উৎপাদন বন্ধ রয়েছে।

বাকি মদনগঞ্জ ১০২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হয়েছে গত ২২ মার্চ। এরপরে বিপিডিবি এই প্লান্টের সঙ্গে “নো ইলেক্ট্রিসিটি নো পে” এই শর্তে চুক্তি করে। তবে বিপিডিবি আগস্টের মাঝামাঝি থেকে বিদ্যুৎ নিচ্ছে না। তাই প্লান্টটি বন্ধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024