শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ পড়া হয়েছে

মহান বিজয় দিবসে বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আচার অনুযায়ী বিজয় দিবসে রাষ্ট্রপতি দেশের বিশিষ্ট জনদের বঙ্গভবনে আমন্ত্রণ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দাবি, ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আমন্ত্রণে বঙ্গভবনে যাওয়া অসঙ্গতিপূর্ণ।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে দলটির প্রধান কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বয়কটের বিষয়টি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাহী কমিটির সিদ্ধান্তের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না।

এতে আরও বলা হয়েছে, মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024