শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্টেজ শো নিয়ে ব্যস্ত মিলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ পড়া হয়েছে

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। তার কণ্ঠের একাধিক জনপ্রিয় গান রয়েছে। মাঝে স্টেজ শোতে খুব একটা দেখা না গেলেও, বর্তমানে তিনি স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত সময় পার করছেন।

১৪ ডিসেম্বর প্রবাসীদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে গান শোনান এ শিল্পী। পরদিনই দেশে ফিরে অংশ নেন বিজয় দিবসের কনসার্টে। মানিক মিয়া এভিনিউতে বিএনপির উদ্যোগে আয়োজিত এ কনসার্টে গান করেন দেশের নন্দিত সব তারকা শিল্পীরা।

মিলা বলেন, ‘এখন স্টেজ শো’র মৌসুম। শ্রোতাদের সামনে গান গাওয়ার আনন্দই আলাদা। চলতি ডিসেম্বরে স্টেজ শো নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের নানা আয়োজনে অংশ নিচ্ছি। স্টেজ শোতে মনোযোগী হয়েছি বলে নতুন গান প্রকাশ করছি না, তা কিন্তু নয়। শোর পাশাপাশি নতুন গানও করছি। দ্রুতই নতুন গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024