শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা, নায়ক কে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ পড়া হয়েছে

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কিংবদন্তি নাম মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে পরিচিত। এবার তার জীবনী আসছে রূপালি পর্দায়। মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামে সিনেমাটি বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই আগামী বছরের ১৬ মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করেছেন নির্মাতা। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

ডায়মন্ড বলেন, সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প অজানা নতুন প্রজন্মের কাছে। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।

তিনি আরও জানান, এখন ঘোষণা দিলেও দেড় দশকেরও বেশি সময় ধরে মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছেন। ২০০৬ সালের দিকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা।

মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরু হবে। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অবশ্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ। সব চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানাবেন নির্মাতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024