শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জেল থেকে বেরিয়েই স্ত্রীর সঙ্গে আল্লুর ভিডিও ভাইরাল, দেখে কাঁদলেন সামান্থা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ পড়া হয়েছে

‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে আল্লু বলেন, নিহতের পরিবারের প্রতি আমি ব্যথিত। গোটা ঘটনায় শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি, এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।

এদিকে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আল্লু অর্জুন বাড়িতে ফিরতেই তার কাছে ছুটে গেলেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীর বুকে মাথা রেখে কাঁদলেন অঝোরে। স্নেহা-আল্লুর সেই আবেগপ্রবেণ মূহূর্তের ভিডিও নেটপাড়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গেল জুবিলি হিলসের বাড়ির প্রবেশপথে আল্লু অর্জুনকে স্বাগত জানানোর জন্য দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে দেখামাত্রই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন।

ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহাও বাবাকে পেয়ে খুশি। দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করে বাড়িতে ঢুকলেন দক্ষিণী সুপারস্টার। ‘ফ্যামিলি ম্যান পুষ্পা’কে দেখে চোখের জল মুছলেন ভক্তরাও!

আবেগঘন এই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

অভিনেতার স্ত্রী স্নেহা এদিন চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও আল্লুকে জড়িয়ে ধরে। সামান্থা এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।

ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে! এসময় অশ্রুবিহ্বল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী।

সামান্থা নিজেও পরিবারকে প্রচণ্ড ভালবাসেন। একসময়ে চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে। তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেছে। তবুও এখন নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য কিছুদিন আগে বিয়ে করেছেন আরেক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।

আল্লু বাড়ি ফেরার পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগা চৈতন্য। বন্ধুকে দেখে আলিঙ্গন করেন ‘পুষ্পা’।

এদিকে, বাড়ি ফিরে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন আল্লু অর্জুন। সেদিনের ঘটনার জন্য হাতজোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানান, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024