শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তৃণমূল বিএনপি থেকে এবার মামুনুল হকের দলে শাহীনূর পাশা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত থাকা দলটির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহীনূর পাশা চৌধুরী পদত্যাগ করেছিলেন। নিজের দল ছেড়ে তিনি যোগ দেন তৃণমূল বিএনপিতে যোগ দেন। ওই দলের মনোনয়নে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচন করে হেরে যান।

নির্বাচনের আগে কয়েকটি ইসলামী দলের নেতাদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছিলেন শাহীনূর পাশা।

এবার সুনামগঞ্জ-৩ আসনের এই সাবেক সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। সোমবার বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশার যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনে ২০০৫ সালের উপনির্বাচনসহ মোট পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন । এর মধ্যে চারবার বিএনপি-জামায়াতের জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে, একবার নির্বাচন করেন জমিয়তে উলামায়ে ইসলামের দলের প্রতীক খেজুরগাছ নিয়ে।

এই আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর ২০০৫ সালের উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হন তিনি। উপনির্বাচনে তখন আওয়ামী লীগ অংশ নেয়নি। স্বতন্ত্র প্রার্থী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে দুই বছরের জন্য সংসদ সদস্য হয়েছিলেন শাহীনুর পাশা চৌধুরী। এরপর ২০০৮, ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও আর জয়ী হতে পারেননি। সর্বশেষ গত ৭ জানুয়ারি নির্বাচনে জামানত হারান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024