শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশী ওটিটিতে জয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারত দুই দেশেই কাজ করেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছর মার্চ মাসে একটি সিরিজে অভিনয়ের কথা জানান তিনি। এ সিরিজের মধ্য দিয়েই দেশীয় ওটিটিতে তার অভিষেক হওয়ার কথা। তবে সেটির কোনো অগ্রগতি ছিল না। এদিকে বছরের শেষপ্রাপ্তে এসে জানালেন, শিগগিরই তিনি সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘জিম্মি’ নামের এ সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুন।

জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’ এ সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে।

এদিকে গত কয়েক বছর জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন।

জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024