শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার দাবি কংগ্রেসের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ পড়া হয়েছে

বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের আইনপ্রণেতারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান।

এসময় আইনপ্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, যার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও।’ তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলেও স্লোগান দেন।

প্রিয়াঙ্কা গান্ধীকেও সংসদে একটি হাতব্যাগ নিয়ে যেতে দেখা গেছে, যার উপর লেখা ছিল ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও।’

এর আগেরদিন ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘ফিলিস্তিন’ লেখা হাতব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।

গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় ‘বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চলছে’ দাবি করে এ বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024