শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বছরের শুরুতে ঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ পড়া হয়েছে

প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির। আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১০ ও ১১ জানুয়ারি ঢাকায় কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ডটি।

এক ঘোষণার মাধ্যমে জানানো হয়, অপেক্ষা পালা শেষ! এই শীতে, কাবিশ এবং তার প্রাণময় সুর আপনাদের অন্য এক ভূবনে নিয়ে যেতে ঢাকায় আসছে। তার টিকিটও ছাড়া হয়েছে। সুন্দর একটি সন্ধ্যার জন্য সবাই প্রস্তত হন।

টিকিটভাই নামের একটি অনলাইন টিকিট প্ল্যাটফর্মে এর টিকিট ছাড়া হয়েছে। টানা দুই দিনের এই কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করবেন কাবিশ, সঙ্গে রয়েছে বাংলাদেশি ব্যান্ড লেভেল ফাইভ ও শূন্য।

প্রথম দিনের টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৪ হাজার টাকা।

দ্বিতীয় দিনের টিকিট মূল্য একই থাকলেও এদিন কাবিশের সঙ্গে মঞ্চ মাতাবেন আরমিন মুসা, অর্ণব ও সুনিধি নায়েক।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড কাবিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024