শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাহাত ফতেহ আলীর কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ পড়া হয়েছে

আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এতে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই আয়োজনে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান শোনাবেন। এরইমধ্যে এই চ্যারিটি কনসার্টের টিকেট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।

চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের ১৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ (সোমবার) প্রথম প্রহর থেকে টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা।

এই টিকেট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন৷ এক্ষেত্রে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩৪২০ টাকা) দেওয়া হয়েছে।

তৃতীয়ত, ‘জেনারেল’ টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে টিকিট কাটতে পারবেন।

টিকিট বিক্রি হবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে প্রসঙ্গত, এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

এদিকে কনসার্টটি নিয়ে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে জানানো হয়, চ্যারিটি কনসার্টের দিন জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময়ে গেট দিয়ে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

এ ছাড়া একই দিনে যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে কর্তৃপক্ষ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ দিন দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড—এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

উল্লেখ্য, কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লিখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024