শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কুয়েতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৩ ডিগ্রিতে। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশ দু্ইটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা বিরাজ করছে শূন্যের নিচে।

প্রতিবেদনে বলা হয়, দেশটি দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সোমবার থেকে মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ‍দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে।

কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এমন তথ্য জানিয়ে দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন, এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিনপশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। এছাড়া এ শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার উচ্চচাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি।

দাহরার আল আলী বলেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

দেশটিতে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনসাধারণদের প্রতি আহ্বান করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024