শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চাঁদপুরে প্রবাস মেলায় প্রবাসীদের ঋণ দিল এনআরবিসি ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ পড়া হয়েছে

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাস মেলার আয়োজন করে চাদপুর জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। বুধবার (১৮ ডিসেম্বর) আয়োজিত মেলায় ৬ জন প্রবাসীকে সর্বমোট ২ কোটি ১১ লাখ টাকা ঋণ প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। প্রধান অতিথি হিসেবে ঋণের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, এনআরবিসি ব্যাংকের চাঁদপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঋণ গ্রহীতারা হলেন মনিরুল ইসলাম, মাজেদা আক্তার, নার্গিস, তাসলিমা বেগম, নুরজাহান বেগম ও আইয়ুব আলী। প্রবাসীদের বিভিন্ন প্রয়োজন মেটাতে এনআরবিসি ব্যাংক ‘প্রবাস বন্ধু’ নামক কর্মসূচি করেছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৮৩৫ জন প্রবাসীর পরিবারের সদস্যদের নামে ১৩১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে চাঁদপুরে সবচেয়ে বেশি প্রবাস বন্ধু ঋণ বিতরণ করা হয়েছে। প্রবাস মেলায় এনআরবিসি ব্যাংক স্টল স্থাপন করে প্রবাসী ও তাদের আত্মীয়-স্বজনদেরকে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024