শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টঙ্গীতে মুসল্লি মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলায় চার মুসল্লির মৃত্যুর ঘটনায় সাদপন্থিদের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা। তিন ঘণ্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যান তারা।

বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে হাতে লাঠি নিয়ে স্লোগান দেন কয়েকশ মুসল্লি। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন জুবায়েরপন্থিরা।

এ সময় স্থানীয় মসজিদের ইমাম ইকরামুজ্জামান বাতেন বলেন, বুধবার ভোরে সাদপন্থিরা আমাদের ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা চালিয়ে চারজন সাথীকে হত্যা করেছে। আমরা অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাস্তায় এসেছি। তারা ভারতের ইশারায় এ দেশের আলেম সমাজের এবাদত নষ্ট করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা এর পরিসমাপ্তি চাই।

উল্লেখ্য, বুধবার টঙ্গীর বিশ্ব ইজতেমায় ভোররাতে তাবলিগ জামায়াতের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিক্ষুব্ধ মুসল্লিরা পুরোপুরি বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তিন ঘণ্টা পর মুসল্লিরা সড়ক ছেড়ে দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024