শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হলেন নাজিয়া কবির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ পড়া হয়েছে

আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মিস নাজিয়া কবির প্রাইম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

মিস নাজিয়া কবির যুক্তরাজ্যের লিংকনস ইন সোসাইটি থেকে বার-এট-ল, উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক), ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইনে স্নাতকোত্তর, ও সিটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে মিস নাজিয়া কবির কোম্পানি ও ব্যাংকিং আইন, প্রকল্প অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, একীভূতকরণ ও অধিগ্রহণ, মধ্যস্থতা ও সালিশি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করে আসছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024