শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘ফেলুবক্সী’-তে পরীমণির লুকে চমক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ পড়া হয়েছে

মাঝে লম্বা বিরতির পর আবারও কাজে নিয়মিত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রায় এক দশক ধরে ঢালিউড মাতিয়ে পা রেখেছেন টালিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নতুন বছরে নতুন লুকে দর্শকদের চমকে দিবেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির পোস্টারে পরীমণির লুক দেখে এমনটাই ভাবনা নেটিজেনদের।

২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। এবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন পরীমণি। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। ওই পোস্টারে দেখা যায়, পরীমণির পরনে রয়েছে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি।

ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

পরীমণিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। বক্তদের মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, শুভকামনা রইল। অপেক্ষায় আছি! আরেকজন লেখেন, ওয়াও। পরীমণির এক ভক্ত লিখেছেন, অনেক সুন্দর লাগছে পরী।

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’-তে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারসহ আরও অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024