শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ বিমানে ৫২৫ জনের চাকরির সুযোগ, আজই আবেদন করুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ৩ ক্যাটাগরিতে ৫২৫ পদে চাকরির সুযোগ। আগ্রহীদের আগামীকাল বিকাল ৫টার মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩৮০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। ১৭ এপ্রিল ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির অধীন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র যাঁদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা আগের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

২. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৩. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৫

যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

যেভাবে আবেদন করবেন-

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা এই ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024