শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাতিল হলো এস আলমের বিদ্যুৎকেন্দ্রের কর অব্যাহতির সুবিধা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ পড়া হয়েছে

চট্টগ্রাম-ভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী– এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-আই লিমিটেডকে দেওয়া পাঁচ বছর আগের আয়কর ছাড়ের সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০১৯ সালের মার্চে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আয়কর) এক প্রজ্ঞাপনের অধীনে, এত দিন ধরে এসএস পাওয়ার-আই লিমিটেডকে প্রদত্ত ঋণ থেকে উদ্ভূত ফির আয়ে এ করছাড়ের সুবিধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এনবিআর এই আয়কর সুবিধা বাতিল সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ আদেশ (এসআরও) জারি করেছে। এতে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকে এই কর সুবিধা আর পাবে না কোম্পানিটি।

চট্টগ্রামে অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্ট এর আগে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতেও কর ছাড়ের সুবিধা পেয়েছে।

রাজস্ব কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপের মতো অন্য কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে এর আগে এত ব্যাপক কর সুবিধা দেওয়া হয়নি।

১,৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ করা হয়। এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বরে।

বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে বিনিয়োগ করা হয় প্রায় ২৬০ কোটি ডলার বা ২৮ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে এস আলম গ্রুপের অংশীদারত্বের পরিমাণ ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি।

স্থানীয়দের প্রতিবাদের কারণে শুরু থেকেই বিতর্কিত ছিল এই বিদ্যুৎকেন্দ্র।

তাছাড়া, আওয়ামী লীগের শাসনামলে চট্টগ্রামভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ নানা সুযোগ সুবিধা পায়। সাতটি ব্যাংকের পর্ষদের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যায়। এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এসব ব্যাংক থেকে বিপুল ঋণ বিদেশে অর্থপাচার করেছে বলে অভিযোগ রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024