শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শাহিন-হারিসদের দুঃসংবাদ দিল আইসিসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের পর বেশ আনন্দেই ছিলেন শাহিন আফ্রিদি ও হারিস রউফ। তবে বুধবার (১৮ ডিসেম্বর) তাদের বড়সড় একটা দুঃসংবাদ-ই দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রতক সংস্থা আইসিসি।

প্রোটিয়াদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের কারণে এই ফরম্যাটের বোলারদের হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন শাহিন আফ্রিদি। আট তিন ধাপ পিছিয়ে হারিস রউফের জায়গা হয়েছে ২৬ নম্বরে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। একধাপ করে নিচে নেমে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তার পরের দুটি অবস্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের তিলক বর্মা।

এদিকে পাকিস্তানের বোলাররা দুঃসংবাদ পেলেও র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন দেশটির তারকা ব্যাটার বাবর আজম। এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। তবে বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ পিছিয়ে এখন অবস্থান করছেন ৮ নম্বরে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024