শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুইজারল্যান্ড থেকে আসবে ১৩২৬ কোটি টাকার এলএনজি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

সুইজারল্যান্ড থেকে এক হাজার ৩২৬ কোটি ৫৪ লাখ টাকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কিনবে সরকার।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবে (আগামী ৫-৬ জানুয়ারি) সুইজারল্যান্ড থেকে ৬৫৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকার এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৮৭ মার্কিন ডলার।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবে (৯-১০ জানুয়ারি সময়ে) সুইজারল্যান্ডের একই কোম্পানি থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির ১৪ দশমিক ২৫ মার্কিন ডলার ধরে ৬৭২ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024