শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অতিরিক্ত ৭৫০ মিলিয়ন ডলার ঋণ চাইল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির বাইরে অতিরিক্ত ৭৫০ মিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। অনুমোদন পেলে আইএমএফ থেকে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ডলার।

এ ঋণ পেতে আইএমএফ বিদ্যুৎ ও সারের ভর্তুকি ব্যয় এবং বকেয়া মোকাবিলার জন্য একটি কৌশল গ্রহণের সুপারিশ করেছে। তবে, উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকার জুন মাস পর্যন্ত বিদ্যুৎ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তিতে ৬৪৫ মিলিয়ন ডলার ঋণ ছাড়ের চুক্তি হয়েছে, এবং আইএমএফ এই সিদ্ধান্ত ১৫ ডিসেম্বর প্রকাশ করেছে।

আইএমএফের প্রতিনিধিদল ৩ ডিসেম্বর থেকে ঢাকায় এসে ঋণ শর্তাবলীর বাস্তবায়ন পর্যালোচনা করছে। প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন ক্রিস পাপাজর্জিও এবং তারা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

আইএমএফ, ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও শাসনব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। খেলাপি ঋণ সম্পর্কিত সঠিক তথ্য নিশ্চিতকরণ এবং আর্থিক খাতের পুনর্গঠনেও উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এছাড়া, আইএমএফ কর সংস্কার, করছাড়ের যৌক্তিককরণ এবং মুদ্রার মানের সংশোধন করার আহ্বান জানিয়েছে।

আইএমএফ বাংলাদেশের ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় জুনে ১১৫ কোটি ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে, যা তিন কিস্তিতে মোট ২৩১ কোটি ডলার ঋণ দিয়েছে আইএমএফ। চতুর্থ কিস্তির ঋণ ছাড়ের পর, মোট ঋণের পরিমাণ হবে ২৯৫.৫ কোটি ডলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024