শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বড় প্যারামিটার হবে হত্যার বিচার না করা: সারজিস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণআন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।

শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিক আলম বলেন, জুলাই–আগস্টের গণআন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে দ্রুত।

সারজিস আলম বলেন, জুলাই–আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?

অনুষ্ঠানে খুলনা বিভাগের নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024