শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সপ্তাহজুড়ে ১৭ খাতে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ পড়া হয়েছে

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) শেয়ারবাজারের ১৭ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। এর ফলে এই ১৯ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমে যাওয়া ২ খাতের মধ্যে আর্থিক খাতে ১.০০ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৪০ শতাংশ লোকসান হয়েছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে বস্ত্র খাতের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে টেলিকমিউনিকেশন খাতে। এই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৪.৭০ শতাংশ। ৩.৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। একই সময়ে ২.৩০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান পাট খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৪ খাতের মধ্যে- সেবা ও আবাসন খাতে ১.৯০ শতাংশ, বিবিধ খাতে ১.৬০ শতাংশ, ব্যাংক খাতে ১.৫০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ, ট্যানারি খাতে ১.২০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, তথ্য প্রযুক্তি কাতে ১.১০ শতাংশ, প্রকৌশল খাতে ১.০০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৯০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৯০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ০.৮০ শতাংশ, সিরামিকস খাতে ০.৬০ শতাংশ এবং সিমেন্ট খাতে ০.৪০ শতাংশ দর বেড়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024