শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ পড়া হয়েছে

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই সেবা স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংকের শাখা, এটিএম বুথ বা অন্য কোনও মাধ্যমে কোনও লেনদেন সম্ভব হবে না।

এদিকে, ডাচ্‌-বাংলা ব্যাংকও একই কারণে আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। তবে রকেট মোবাইল ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড লেনদেন চালু থাকবে।

ডাচ্‌-বাংলা ব্যাংক আরও জানায়, তাদের এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাত দিনের জন্য বন্ধ থাকবে। তবে ১ জানুয়ারি ব্যাংক হলিডে এবং ৩ ও ৪ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় মূলত দুই দিন—২ জানুয়ারি বৃহস্পতিবার এবং ৫ জানুয়ারি রোববার—ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার জন্য ডাচ্‌-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024