শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমী থেকে গ্রাজুয়েট প্রাপ্ত হলেন ৮৫জন পাইলট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ পড়া হয়েছে

দুবাইয়ের এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীর পঞ্চম গ্রাজুয়েশন অনুষ্ঠানে ৮৫জন ক্যাডেটকে সম্প্রতি গ্রাজুয়েশন প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এবারের ব্যাচে সর্বোচ্চ সংখ্যক পাইলট গ্রাজুয়েশন প্রাপ্ত হলেন। গ্রাজুয়েটপ্রাপ্ত পাইলটরা এখন এভিয়েটর হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতার অধিকারী।

৮৫জন পাইলটের মধ্যে ৬৭জন ইউএই’র এবং বাকী ১৮জন বিভিন্ন দেশের নাগরিক। ২০২৪ সালে এসকল ক্যাডেটরা ১১৩ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ লাভ করেছেন। এসময় তারা ১ হাজার ১০০ ঘণ্টা গ্রাউন্ড ট্রেনিং এবং ২৭০ ঘন্টা ফ্লাইট ট্রেনিং সম্পন্ন করেন।

একাডেমীটি এডভান্সড ডিপ্লোমা ইন পাইলট লাইসেন্সিং ট্রেনিং (এরোপ্লে) প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে। এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমীর গ্রাজুয়েটরা এই ডিপ্লোমা পাওয়ার যোগ্য হবেন, যা তাদেরকে ভবিষ্যৎ পেশাদার পাইলট হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুদৃঢ় একাডেমীক ভিত্তি প্রদান করবে। ডিপ্লোমা কোর্সের ৯৪ ক্রেডিট ঘন্টা যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর বা মাস্টার ডিগ্রী অর্জনের সুযোগ করে দেবে।

দুবাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমী সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। একাডেমীতে ক্যাডেটদের জন্য ৩২টি প্রশিক্ষণ বিমান রয়েছে এবং পূর্বের কোন অভিজ্ঞতা ছাড়াই এখান থেকে উড্ডয়ন প্রশিক্ষণ নেয়ার সুযোগ দিয়ে থাকে একাডেমীটি।

এমিরেটস ফ্লাইট ট্রেনিং একাডেমী ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে, কারন ২০২৫ এর প্রথম দিকে এটি ইউরোপীয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সী (ঊঅঝঅ) এক্রেডিটেশন লাভ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024