শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ পড়া হয়েছে

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য, বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা।

বাণিজ্য প্রতিদিনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানীসমুহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ড. এস এম নূরুজ্জামান, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মামুন খান, সিটি ইন্স্যুরেন্সের মো. শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ড. এ কে এম সরোয়ার জাহান জামিল।

এছাড়া আরও বক্তব্য রাখেন- ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও পরিচালক মো. মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট অনুমোদন এবং ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024