শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়া দলে চমক ১৯ বছরের স্যাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ পড়া হয়েছে

বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন ম্যাচ শেষে এখন ১-১ সমতা। শেষ দুই ম্যাচ সামনে রেখে ফের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা ১৯ বছর বয়সী এই ওপেনার প্রথমবার জাতীয় দলে খেলার অপেক্ষায়।

সিরিজের আগের তিন ম্যাচে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর। কিন্তু তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাকে। সেই জায়গাতেই সুযোগ পেয়েছেন স্যাম।

ম্যাকসুয়েনি প্রথম তিন টেস্টের ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান। চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহর বলে। যে কারণে সিরিজ নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে তার পরিবর্তে স্যামকে দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া।

স্যাম চলতি বছরই তিনি খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শেফিল্ড শিল্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর নাম লিখিয়েছেন। এমনকি ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার।

অস্ট্রেলিয়া স্কোয়াড-

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024