শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত। প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য। গ্রাহকরা যেন তাৎক্ষনিক তাঁদের চাহিদা মোতাবেক সেবা পান সেলক্ষ্যে আমরা বদ্ধ পরিকর। আমরা লক্ষ্য করছি আমাদের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

আবদুল হান্নান খান বলেন ব্যাংকের সুশাসনের যে ঘাটতি ছিল তা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে। তাঁদের সুযোগ্য নেতৃত্বে সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তিনি গ্রাহকদের সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রতি আস্থা রাখার আহবান জানান।

মোঃ নাজমুস সায়াদাত বলেন, গ্রাহকদের মাঝে যে আস্থার সংকট ছিল তা ইতোমধ্যে কেটে গিয়েছে, গ্রাহকরা এভাবে আমাদের পাশে থাকলে আমরা তাঁদের প্রত্যাশিত সেবা দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

এম এ মোতালেব সাময়িক সংকটকালীন সময়ে আমাদের গ্রাহকরা ধৈর্য্য ধরে আমাদের পাশে ছিলেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের নিশ্চায়তা দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024