শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার খুলবে ভারত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ পড়া হয়েছে

‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। খবর এবিপি লাইভ-র।

তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। এর কারণ হিসেবে তিনি জানান, তাদের সরাসরি জেলে রাখা যাবে না।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন, তারা সবাই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়।

এই ডিটেনশন সেন্টার তৈরি করতে জমি চেয়েছেন জানিয়ে ফড়নবিস বলেন, ‘বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসি’র কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024