শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আশুলিয়ার দুই কারখানায় যৌন হয়রানির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার তাম্মাম ডিজাইন লিমিটেড ও বেক নিট লিমিটেডে নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে বেআইনিভাবে চাকরিচ্যুত ৮৫ জন শ্রমিককে পুনর্বহালের দাবিও জানায় সংগঠনটি।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানানো হয়।

ফেডারেশনের সভাপতি আমিনুল হক আমিন বলেন, লুসাকা গ্রুপের তাম্মাম ডিজাইন লি. ও বেক নিট লি. এ কর্মরত নারী শ্রমিকেরা প্রতিনিয়ত মিডলেভেল ম্যানেজমেন্টের তিন কর্মকর্তার মাধ্যমে যৌন হয়রানির শিকার হচ্ছেন। কারখানা দুটিতে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ছুটির টাকা পরিশোধ না করে বেআইনিভাবে চাকরিচ্যুতি নিত্যদিনের ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ করলেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশে বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের প্রাণনাশের হুমকি ও চাকরিচ্যুত করা হয়।

আমিনুল হক আরও বলেন, ৪ ডিসেম্বর নারী শ্রমিকরা যৌন হয়রানির প্রতিবাদ করায় বেআইনিভাবে ৮৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করে। কারখানা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরণের সামিল।

সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, নারী কমিটির সাধারণ সম্পাদক ক্যামেলিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেসমিন রুমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024