শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এফএসআইবি পিএলসির বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসি’র বরিশাল অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বরিশালের একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি ব্যাংকের কল্যাণমূখী সেবার প্রসারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন।

শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রউফ বক্তব্য দেন।

বরিশাল অঞ্চলের ১৪টি শাখার ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং ১৪টি উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024