শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিপিএমএর নতুন সভাপতি বার্জার পেইন্টসের সিওও মহসিন হাবিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) ২০২৪-২৫ কার্যকালের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিপিএমএর ৪৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের নবনির্বাচিত এবং কার্যনির্বাহী কমিটির সব সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, সিনিয়র সহসভাপতি হিসেবে ইম্পেরিয়াল পেইন্টসের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নিপ্পন পেন্টসের হেড অব প্ল্যান্ট অপারেশন অরুণ মিত্র দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সহায়তার জন্য চার সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; এলিট পেইন্টসের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ; দ্য ব্রিটিশ পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি বি সাহা রায় এবং পাইলাক কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক শফিক উল্লাহ খান।

এজিএম চলাকালীন, ব্যতিক্রমী অবদান এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক স্থাপন করায় বিদায়ী কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাদের এই উৎসর্গ ভবিষ্যতের কমিটির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে যা কমিটির সাফল্য অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024