শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১৮ বছর পর বার্সেলোনার মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের স্মরণীয় জয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ পড়া হয়েছে

টানটান উত্তেজনায় ভরা এক ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে দিয়েগো সিমিওনের দল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হয় অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে প্রথমার্ধে বেশ দাপট দেখায় স্বাগতিক বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটে পেদ্রির গোলের সুবাদে এগিয়ে যায় কাতালানরা।

তবে বিরতির পর ম্যাচে ফিরতে শুরু করে অ্যাথলেটিকো। ৬০ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের বক্সের বাইরের চমৎকার এক শট বার্সার জালে জড়িয়ে সমতা ফেরায় তারা।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মোলিনার পাস থেকে বদলি খেলোয়াড় সরলথ বল জালে জড়ান। বার্সার গ্যালারি স্তব্ধ হয়ে যায়, আর সিমিওনের শিষ্যরা উদযাপনে মেতে ওঠে।

১৮ বছর পর বার্সেলোনার মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের এই স্মরণীয় জয় তাদের শিরোপা অভিযানের পথে বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024