শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩ ঘণ্টা পর ২ নৌরুটে ফেরি চলাচল শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ পড়া হয়েছে

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট এবং দেড় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রবিবার ভোর ৫টা ২০মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। অন্যদিকে সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুটি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে থাকে। এছাড়া সাতটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ডা. গোলাম মাওলা, বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং দুইটি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানা গেছে, রাতে কুয়াশা তেমন পড়েনি। সকালের দিকে কুয়াশা পড়তে থাকে এবং কুয়াশার ঘন হয়ে এলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। ঝুঁকির কথা বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024