শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ পড়া হয়েছে

১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সোমবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, একনেক সভায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের তিন প্রকল্পসহ ১ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে ১০ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, তবে আজকের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার প্রকল্প বাতিল করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্যপ্রাণীদের চলাচল এবং জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ত। এমন একটি প্রকল্প কীভাবে নেওয়া হলো তা আশ্চর্যের ব্যাপার।

তিনি আরও বলেন, গ্যাস খাতকে অবহেলায় ফেলে রেখে এলএনজি আমদানিতে নজর দেওয়া হয়েছে। বাপেক্সকে শক্তিশালীকরণের পরিবর্তে দুর্বল রাখা হয়েছে। তবে গ্যাস অনুসন্ধান, উত্তোলনের ক্ষেত্রে সব নিয়মকানুন অনুসরণ করা হবে। আইনের বাইরে কোনোকিছুই করা হবে না।

মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি এখনো সহনীয় পর্যায়ে নেমে আসছে না। এটা কমিয়ে আনতে হবে। রেমিট্যান্স বাড়ছে এটা খুব ভালো খবর আমাদের জন্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024