শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) এনবিআরের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, এনবিআর সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এনবিআরের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ তার বক্তব্যে সব কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব।

এসময় তিনি দেশের স্বার্থে ও জাতীয় রাজস্ব আদায়ে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের দৃঢ় সংকল্প জ্ঞাপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024