শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব পেল ইবিএল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে ভিসা ন্যাশনাল নেট সেটলমেন্ট সার্ভিসের (NNSS) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে ইস্টার্ন ব্যাংক।

সোমবার (২৩ ডিসেম্বর) ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভূটানের ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এতদসংক্রান্ত একটি কৌশলগত পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে, ভিসা কার্ড লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রায় আন্তঃব্যাংক নিষ্পত্তি করবে ইবিএল। ভিসা এনএনএসএস ফ্রেমওয়ার্কে অন্তর্ভূক্ত ইস্যুইং এবং একুয়ারিং ব্যাংকগুলোর মধ্যে ফান্ড সেট্লমেন্ট অপারেশন্স ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ব্যাংকটি। এতে, অভ্যন্তরীণ আর্থিক অপারেশন্সে আরও দক্ষতা আসবে। আর্থিক নিষ্পত্তি দ্রুততর ও অধিকতর নির্ভরযোগ্য হওয়ার কারণে মার্চেন্ট, ভোক্তা ও আর্থিক প্রতিষ্ঠান সকলেই লাভবান হবে।

একই সঙ্গে, ভিসা এনএনএসএস ফ্রেমওয়ার্কে ইবিএল যুক্ত হওয়ার ফলে ভিসা’র সেবাও বৃদ্ধি পাবে এবং ব্যাংকিং ইকো-সিস্টেমে এর উপস্থিতি আরও সম্প্রসারিত হবে।

ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদে বলেন, “আমাদের লক্ষ্য হলো, দেশের ভিতর ভিসা’র সেবা এবং এর ডিজিটাল পেমেন্ট আরও সম্প্রসারিত করা। ভিসা’র লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্যাংকিং পার্টনারদের মধ্যে নিষ্পত্তি অধিকতর কার্যকরী করার জন্য ইবিএলকে পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস যে, ইবিএল’র সক্ষমতা কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে যেসকল ভোক্তা ও ব্যবসা ভিসা’র ওপর নির্ভর করেন তাদের আমরা উন্নততর, নিরাপদ এবং ঝামেলামুক্ত সেবা প্রদান করতে সক্ষম হবো”।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে আন্তঃব্যাংক নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং এজেন্ট হিসেবে প্রথম স্থানীয় ব্যাংক হিসেবে ইবিএল এর ওপর ভিসা’র আস্থা অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের ব্যাপার। ভিসা’র সঙ্গে পার্টনারশীপের ফলে ডিজিটাল পেমেন্ট নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর হবে, লেনদেনের সময় কমে আসবে, এবং একই সঙ্গে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোও আরও সুদৃঢ় হবে”।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ব্যবসা বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং অপারেশন্স বিভাগ প্রধান মুঈদ হাসনাইন, ঢাকার আঞ্চলিক শাখা প্রধান ফারজানা আলী, কম্যুনিকেশন্স এবং এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম এবং দক্ষিণ এশিয়ায় ভিসা’র বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024