শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যমুনা ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স সেবার আনুষ্ঠানিক যাত্রা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ পড়া হয়েছে

ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের লক্ষে আজ (২৩ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে যমুনা ব্যাংক। এর ফলে গ্রাহকরা ডেল্টা লাইফের বিভিন্ন বিমা পলিসি যমুনা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের মানুষের কাছে বিমা পণ্য ও সেবা আরও সহজতর করার লক্ষেই এই উদ্যোগ।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম আতিকুর রহমান এবং ডেল্টা লাইফের সিইও উত্তম কুমার সাধু এর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট বিভাগের প্রধান মোঃ শহিদুল ইসলাম, আইসিটি বিজনেস অপারেশনের প্রধান এ. এস. এম হুমায়ুন কবির, আইসিটি ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচারের প্রধান রাজিব বিন আহমেদ, ডেল্টা লাইফের চীফ কন্সালটেন্ট সফিউল আলম খান চৌধুরী, আইটি বিভাগের প্রধান মোঃ শামিম রেজা ও আরো অনেকে। এখন থেকে ব্যাংকাস্যুরেন্স সেবার মধ্য দিয়ে ডেল্টা লাইফের বিস্তৃত উদ্ভাবনী পণ্য ও সেবা যমুনা ব্যাংকের শাখা-উপশাখা সহ ব্যাংকের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে।

উক্ত অনুষ্ঠানে যোগদান করে ৪৮ বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024