শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ পড়া হয়েছে

লংকাবাংলা সিকিউরিটিজের সুনামগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) ডিজিটাল বুথ উদ্বোধনের পাশাপাশি এদিন পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পুঁজিবাজারে সুপরিকল্পিত বিনিয়োগ নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

সুনামগঞ্জের দোজা মার্কেটের ৩য় তলায় লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ স্থাপন করা হয়েছে। রবিবার দুপুর ২টায় লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা, সিলেট শাখার ব্যবস্থাপক মো: সামসুদ্দিন ও সুনামগঞ্জ ডিজিটাল বুথের ব্যবস্থাপক মো: মাহফিজুল আলম পাপল সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা। পুঁজিবাজার বিনিয়োগকে বিভিন্ন অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপন করছে লংকাবাংলা সিকিউরিটিজ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে।

এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা বলেন, ‘পুঁজিবাজারের মত অপার সম্ভাবনাময় ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে বিনিয়োগের মাধ্যমে যেকোনো শ্রেণীপেশার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। ট্রেজারি বন্ড, আইপিওর মত বাড়তি মুনাফা-সংবলিত খাতগুলো বিনিয়োগকারীদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও ভবিষ্যতে ইটিএফ ও কমোডিটি মার্কেটের মত আকর্ষণীয় প্রোডাক্টগুলো পুঁজিবাজারে সংযুক্ত হওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুঁজিবাজারে বিনিয়োগকে আরো আকর্ষণীয় করে তুলবে।

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মো. জাহাংগীর হোসেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লংকাবাংলার ডিজিটাল প্লাটফর্ম আইব্রোকার, ট্রেডক্সএক্সপ্রেসের বিভিন্ন ফিচারের ব্যবহার এবং এর সুবিধাগুলো তুলে ধরেন। এ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজস্ব মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে নিজের বিনিয়োগ নিজেই দেখভাল করতে পারবেন।

সবশেষে নীতিনির্ধারক, গ্রাহক, বিনিয়োগকারী ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য মতামত প্রকাশের পাশাপাশি দেশব্যাপী নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024