শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংক ও ডি মানি বাংলাদেশ’র চুক্তি সই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পড়া হয়েছে

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি, ডি মানি বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই করা হয়। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং ডি মানি বাংলাদেশ’র সিইও মোহাম্মদ আরিফ হোসেন উভয় প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সল্যুশন, ডি মানির প্ল্যাটফর্মের সাথে একীভূত হবে। এর ফলে ব্যবহারকারীরা নিরাপদ অনলাইন লেনদেন, ই-কমার্স পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফারসহ ব্যাংকের একাধিক পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। এটি ব্যবসায়ী এবং গ্রাহকদের জন্য সহজ পরিষেবার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024