শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ পড়া হয়েছে

রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। খবর আনাদোলু এজেন্সির।

জার্মানির ঘোষণা অনুযায়ী, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে।

এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-১৫টি লিওপার্ড-১-এ-৫ ট্যাংক, দুটি গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফ্ট ট্যাংক, একটি স্বচালিত হাউইটজার, দুটি আইরিস-টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম এবং দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এ পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বার্লিনের তথ্য মতে, ২০২৩ সালেই অতিরিক্ত আইরিস-টি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। এখন জার্মানি ইউক্রেনকে গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংকগুলোর জন্য অতিরিক্ত ৬৫ হাজার রাউন্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংক গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করছে।

এ ছাড়া জার্মানি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে। যা যুদ্ধবিমানকে আকাশেই লক্ষ্যবস্তুতে পরিণত করে আক্রমণ করতে সক্ষম। এ ধরনের আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজে শত্রু বিমান ধ্বংস করা সম্ভব।

এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা বৃদ্ধি জার্মানিকে নতুন শঙ্কায় ফেলছে। কারণ, ইউক্রেনে হামলার পর থেকেই রুশ হুমকির মুখে আছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে।

আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া এ আশঙ্কা করছেন দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এ হামলা করা হবে তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024