শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এআইবির প্লাটিনাম কার্ডহোল্ডাররা পাবেন চট্টগ্রামের দুই বিলাসবহুল হোটেলে বাই ওয়ান গেট ওয়ান অফার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ পড়া হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ডহোল্ডাররা পাবেন র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম ও দি পেনিনসুলা চট্টগ্রামে বাই ওয়ান গেট ওয়ান অফার।

সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি এর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম ও দি পেনিনসুলা চট্টগ্রাম এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং র‌্যাডিসন ব্লুর অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরাইশী ও দি পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আযম, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, শীর্ষ নির্বাহীবৃন্দ, র‌্যাডিসন ব্লু হোটেলের ম্যনেজমেন্ট প্রকিউরমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং সৈয়দ শফিকুল আলম এবং দি পেনিনসুলার সেলস এন্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024