শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকা মেট্রোকে উড়িয়ে শিরোপা রংপুরের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ পড়া হয়েছে

এনসিএল টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে বোলিংয়েই কাজটা সহজ করে রেখেছিল রংপুর। ঢাকা মেট্রোকে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৬২ রানে। সহজ লক্ষ্যে শুরুটা ভালো না হলেও ম্যাচ জিততে খুব একটা বেগ পেতে হয়নি রংপুরকে। ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে রংপুর। সিলেটে লড়াইয়ের আভাস মিলে তাতে। তবে এরপর আর খুব একটা সুবিধা করতে পারেনি ঢাকা মেট্রোর বোলাররা। তানভিরের সঙ্গে জুটি গড়ে রংপুরের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আনামুল হক। দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে তার ব্যাট থেকে। ঢাকা মেট্রোর হয়ে দুই উইকেট নেন আলিস আল ইসলাম।

এর আগে, টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার।

শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৬২ রানে অলআউট হয় ঢাকা। যেখানে দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। রংপুরের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024