শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পিপলস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ পড়া হয়েছে

পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে পিএইচপি ফ্যামিলির ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান। সভায় ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৫ সালের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেট, প্রভৃতি বিষয়ে পর্ষদের বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যানদের বক্তব্য তুলে ধরা হয়। এছাড়া আগামীতে ব্যবসা বৃদ্ধি, বীমাদাবি দ্রুত পরিশোধ, ঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, দেশের কল্যাণে এই বীমা কোম্পানির জন্ম। কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়া আজ এ প্রতিষ্ঠান দেশের স্বনামধন্য। তিনি সকলকে যার যার অবস্থান থেকে কোম্পানির স্বার্থে কাজ করার আহ্বান জানান।

পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, পিপলস ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এর ঐতিহ্য রয়েছে। আমরা এ প্রতিষ্ঠান নিয়ে গর্বিত। পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন সকলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে বীমা যেকোনো ব্যবসার জন্য অপরিহার্য। এটি একটি অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তি প্রদান করে। তিনি আমন্ত্রিত সকলকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, পরিচালক কবির আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, জোৎস্না আরা বেগম, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, দিলশাদ আহমেদ এবং এমএমজি সারওয়ার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024