শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৬০০ স্থাপনা ছাই, নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আগুনে অন্তত ৬০০টি বসতি ও স্থাপনা পুড়ে গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কক্সবাজার ও টেকনাফ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ঘটনাস্থলে থাকা রোহিঙ্গারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বসতঘর ও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারো সামনে নিয়ে এসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024