শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ পড়া হয়েছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী সভায় সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সভাটি অনুষ্ঠিত হয়।

শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যরা – ড. মুহাম্মদ হায়দার আলি আকন, এম. এ. কাশেম, আলমগীর কবীর, আজিম উদ্দিন আহমেদ, মোঃ নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ইসলামিক শাখাসমূহের সার্বিক কার্যক্রম, যেমন- আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবা প্রদান প্রক্রিয়া বিশদভাবে পর্যালোচনা করা হয়। সুপারভাইজরি কমিটি উল্লিখিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শাখাগুলোর ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

গ্রাহকদেরকে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের ১৩০টি কনভেনশনাল শাখায় স্থাপিত ইসলামিক সার্ভিস ডেস্ক (আইবিএসডি) সমূহের পারফরম্যান্স এবং কর্মপরিকল্পনা নিয়েও উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি এ পরিষেবার মানোন্নয়নের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকদের শরীয়াহসম্মত সেবা প্রদান নিশ্চিত করার জন্য শাখাগুলোর প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ বাড়ানোর সুপারিশ করেন।

সভায় প্রস্তাবিত “ইসলামিক ব্যাংক কোম্পানী এক্ট-২০২৪” এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর জন্য কমিটি মতামত প্রদান করেন।

সুপারভাইজরি কমিটি শরীয়াহ নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান এবং ব্যাংকের গ্রাহকদের প্রতি শরীয়াহসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে কমিটি ব্যাংকের শরীয়াভিত্তিক বিভিন্ন নতুন প্রোডাক্ট উন্নয়ন ও বিদ্যমান প্রোডাক্টের কার্যকারিতা পর্যালোচনা করেন।

সভা, ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024