শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অর্থপাচার ও দুর্নীতি দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ পড়া হয়েছে

অর্থপাচার ও দুর্নীতি দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লুতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। গুটিকয়েক লোকের হাতে দেশের সম্পদ পুঞ্জিভূত হয়ে পড়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এতে দেশের অর্থনীতিকে চাপ পড়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে। এ যাত্রায় আইসিএমএবি অংশীদার হয়ে সরকারের কাজকে সহজতর করার ক্ষেত্রে ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024